সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

রোহিঙ্গা মুসলিমদের মামলা লড়তে গাম্বিয়ার জন্য ১২ লাখ ডলার সংগ্রহ ওআইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলা লড়তে গাম্বিয়ার জন্য ১২ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। নাইজারে (ওআইসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এ অর্থ সংগ্রহের বিষয়টি জানানো হয়েছে।

২৭-২৮ নভেম্বর নাইজারের রাজধানী নিয়ামে ওআইসির ৪৭তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলা লড়তে গাম্বিয়াকে সহায়তা দেওয়ার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানায় ওআইসি। সম্মেলনে অবহিত করা হয়, রোহিঙ্গা গণহত্যা মামলায় লড়তে গাম্বিয়ার ৫০ লাখ মার্কিন ডলার প্রয়োজন। তবে ১২ লাখ মার্কিন ডলার সহায়তা এসেছে।

ওআইসি সেক্রেটারিয়েট জানায়, সৌদি আরব ৩ লাখ মার্কিন ডলার, মালয়েশিয়া, তুরস্ক ও নাইজেরিয়া প্রতিটি দেশ ১ লাখ মার্কিন ডলার, ইসলামিক সলিডারিটি ফান্ড ১ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ৫ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছে।

নাইজারের রাজধানী নিয়ামে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন সংস্থাটির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি সে সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন, সম্মেলনে মিয়ানমারের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য তহবিল সংগ্রহের বিষয়ে আলোচনা হয়েছে।

২৭-২৮ নভেম্বর নাইজারের রাজধানী নিয়ামে ওআইসির ৪৭তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের যোগদানের কথা থাকলেও তারা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় যেতে পারেননি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ