শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে ২ মাদরাসা ছাত্র আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে পুলিশ দুই মাদরাসা ছাত্রকে আটক করেছে। গতকাল (৫ ডিসেম্বর) শনিবার দিবাগত রাতে শহরের একটি মাদরাসা থেকে তাদের আটক করা হয়।

আজ ( ৬ ডিসেম্বর) রোববার একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। উক্ত প্রেস বিফ্রিংয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের উপস্থিত থাকার কথা রয়েছে। হানিফ কুষ্টিয়া সদর (কুষ্টিয়া-৩) আসনের সংসদ সদস্য।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় পুলিশের বিভিন্ন অভিযান অব্যাহত রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ