বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

উইঘুর মুসলমানদের প্রত্যেক জুমাবার জোর করে শুয়োর খাওয়ায় চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংখ্যালঘু মুসলিম উইঘুর নারী সায়রাতুল সৌতবায়। চীনের পশ্চিমাঞ্চলীয় জিয়ানজিয়ান প্রদেশে তথাকথিত পুনর্শিক্ষণ শিবির থেকে দুই বছর আগে ছাড়া পেয়েছেন। আটককালে তার বিরুদ্ধে চালানো সহিংসতা, অপদস্ত-অপমানের দুঃস্বপ্ন এখনও তাড়া করে বেড়ায় দুই সন্তানের এ জননীকে। সৌতবায় পেশায় একজন চিকিৎসক, শিক্ষবিদ।

বর্তমানে সুইডেনে বসবাস করছেন তিনি। সম্প্রতি তার একটি বই প্রকাশ হয়েছে। যাতে তার অগ্নিপরীক্ষার বিস্তারিত উঠে এসেছে। তুলে ধরা হয়েছে, কাছ থেকে দেখা নির্যাতন, যৌন নিপীড়ন, জোরপূর্বক বন্ধ্যাকরণসহ নানাধরনের নৃশংসতার বর্ণনা।

সম্প্রতি আল জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চালানো চীনা সরকারের নির্মমতা বিশেষভাবে উত্থাপন করেন তিনি। উঠে আসে ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ শুয়োরের মাংস খেতে বাধ্য করা হয় উইঘুর মুসলমানদের। সৌতবায় বলেন, প্রতি শুক্রবার আমাদের জোরপূর্বক শুয়োরের মাংস খেতে বাধ্য করা হতো। তারা সচেতনভাবে মুসলমানদের কাছে অতি এ পবিত্র দিনটিকে বেছে নিয়েছে শুয়োরের মাংস খাওয়ানোর জন্য। যদি আপনি শুয়োরের মাংস প্রত্যাখ্যান করেন, আপনাকে কঠোর শাস্তি পেতে হবে।

‘এই কাজটি করা হতো আটক উইঘুররা যাতে মুসলমান হওয়ার কারণে অপমানবোধ করে, নিজেকে অপরাধী মনে করে। শুয়োরের মাংস খাওয়ার সময় আমাদের কতটা খারাপ লাগতো, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’ বলেন তিনি।

‘নিজেকে আমার কাছে অপরিচিত একজন মানুষ মনে হতো। চারপাশে ঘুটঘটে অন্ধকার থাকতো সবসময়। সত্যি বলছি, ভয়াবহ এ পরিস্থিতি আমি কখনো মেনে নিতে পারিনি।’

সৌতবায় এবং অন্য সাক্ষাতকার প্রদানকারীদের বর্ণনায় উঠে আসে জিনজিয়ানে ২০১৭ সাল থেকে আটক কেন্দ্র তৈরি, নজরদারিসহ নানারকম নির্মমতার মাধ্যমে সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে কিভাবে চীনা সরকার মুছে ফেলছে। যদিও এ নৃশংসতাকে উগ্রবাদবিরোধী পদক্ষেপ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে চীন।

তবে আল জাজিজার কাছে যেসব তথ্য প্রমাণ এসেছে এবং জার্মানি অ্যানথ্রোপোলজিস্ট এবং উইঘুর স্কলার অ্যাড্রিয়ান জেন্সের বক্তব্য অনুযায়ী বেইজিংয়ের কৃষি উন্নয়ন পরিকল্পনাও উইঘুরদেরকে তাদের ধর্মবিশ্বাস থেকে দূরে সরানোর পদক্ষেপের অংশ। জেন্সের বক্তব্য, নথিপত্র এবং চীনের রাষ্ট্রীয় অনুমোদিত নিবন্ধে উইঘুর মুসলমাদের অভিযোগের সত্যতার প্রমাণ মেলে। উইঘুরদের অভিযোগ, জিনজিয়ানে শুয়োরের খামার স্থাপন এবং বিস্তৃতকরণে