বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

আগামী এপ্রিলে চলে যাবে করোনা: জো বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নাগরিকদের উদ্দেশে বলেছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে, তিনি দায়িত্ব নেওয়ার পর আরও অন্তত ১০০ দিন মাস্ক ব্যবহার করতে হবে। এরপর আগামী এপ্রিলে আশা করা যায় করোনা চলে যাবে। খবর সিএনএন।

এদিকে, ২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। সে হিসাবে, এপ্রিল পর্যন্ত মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জো বাইডেন বলেন, তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি বদলাবে। তখন থেকে সংক্রমণ এবং মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলেও মনে করছেন বাইডেন।

পাশাপাশি, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই যুক্তরাষ্ট্রের সকল সরকারি দফতরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করবেন বলেও জানিয়েছেন বাইডেন।

সিএনএনএর জেক ট্যাপারকে দেওয়া ওই সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, মাস্ক সারাজীবন ব্যবহার করতে হবে না। তিনি দায়িত্ব নেওয়ার পর মাত্র ১০০ দিন যদি মার্কিনিরা মাস্ক ব্যবহার এবং করোনা মোকাবিলার বিধিনিষেধ মেনে চলতে পারেন। এবং এর মধ্যেই যদি করোনা টিকাদান কার্যক্রম চলতে থাকে। তাহলে পরিস্থিতি বদলাতে বাধ্য।

সর্বশেষ সরকারি হিসাব অনুসারে যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৪০ লাখ মানুষ, মৃত্যু হয়েছে অন্তত দুই লাখ ৭৫ হাজার জনের।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রেসিডেন্ট নাগরিকদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে পারেন না। এই নির্দেশনা এখতিয়ার বহির্ভূত।

কিন্তু, বাইডেন বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা দেশটির সকল সম্পত্তির ওপর প্রয়োগযোগ্য। সেই সূত্রে, তিনি সকল সরকারি দফতরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করবেন।

এমডব্লিউ/