মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আল্লামা নূর হোসাইন কাসেমীর সুস্থতা কামনায় নতুনবাগ মাদরাসায় দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা ঢাকার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার কো-চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর সুস্থতা কামনা করে রাজধানী ঢাকার রামপুরা জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ ফজর মাদরাসা মিলনায়তনে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব হযরত মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।

তিনি দোয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে আল্লামা নূর হোসাইন কাসেমী ও আল্লামা নুরুল ইসলাম ওলিপুরীসহ দেশের সকল আলেম-উলামা ও জাতীয় নেতৃবৃন্দ যারা অসুস্থ আছেন সকলের সুস্থতার জন্য দোয়া করেন।

দোয়ায় অংশগ্রহণ করেন নতুনবাগ মাদরাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা নাসিরুদ্দিন, মুফতি কামরুল হাসান, মাওলানা আবু সাঈদ, মুফতি আম্মার আহমদ ও মুফতি উবাইদুল্লাহসহ মাদরাসার অন্যান্য আসাতিযা ও ছাত্রবৃন্দ।

উল্লেখ্য, আল্লামা নূর হোসাইন কাসেমী কয়েকদিন যাবত খুবই অসুস্থ। ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে মাদ্রাসায় চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় জরুরী ভিত্তিতে গতকাল রাজধানীর গুলশানের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ