সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

জাতীয় সঙ্কট বিষয়ে যাত্রাবাড়ী মাদরাসায় শীর্ষ আলেমদের বৈঠক ৫ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের চলমান অস্থিরতা ও জাতীয় সঙ্কট বিষয়ে আলেম-ওলামাদের করণীয় শীর্ষক বৈঠক শনিবার। রাজধানী ঢাকার যাত্রাবাড়ী মাদরাসায় আগামী ৫ ডিসেম্বর (শনিবার) সকাল ৯ টায় শীর্ষ আলেমদের এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে গুরুত্বপূর্ণ মতবিনিময় ও প্রস্তাবনাসহ দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত পেশ করবেন দেশের প্রতিনিধিত্বশীল শীর্ষ ওলামায়ে কেরাম।

কওমি অঙ্গনের জাতীয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড- বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

বৈঠকের আহ্বান করেছেন সভাপতিসহ দেশের শীর্ষ মুরুব্বি আলেমগণ। তাদের মধ্যে আল্লামা নূর হােসাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আল্লামা আব্দুল হালীম বােখারী, মুফতি রুহুল আমীন, আল্লামা নুরুল ইসলাম জিহাদি, আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), আল্লামা আব্দুল কুদুস, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জি, মুফতি মনসুরুল হক, আল্লামা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মুফতি সৈয়দ ফয়জুল করীম, মাওলানা মাহফুজুল হক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মুফতি আরশাদ রহমানী, মুফতি মুহাম্মাদ আলী, মুফতি মিযানুর রহমান সাঈদসহ স্বনামধন্য ওলামায়ে কেরাম।

উল্লেখ্য, এটি একটি বিশেষ পরামর্শ বৈঠক। আমন্ত্রিত আলেম-উলামা ও প্রতিনিধিদের বাইরে অন্যদের উপস্থিত না হওয়ার অনুরোধ করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ