সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

হুজুররা দিনে পাঁচবার ওজু করেন, তাই করোনায় মারা যান না: ড. মাহফুজুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশব্যাপি চলমান করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে হুজুররা কেন মারা যাচ্ছেন না; গবেষণা করে তার উত্তর পেয়েছেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। হুজুররা পাঁচবার ওজু করেন বিধায়, করোনায় তাদের প্রাণ যাচ্ছে না বলে ধারণা করছেন তিনি!

গতকাল রোববার করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ‘গণমাধ্যম ও বেসরকারি হাসপাতালের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারের আয়োজনে নিজের গবেষণা ব্যাখ্যা করেন ড. মাহফুজুর রহমান।

এটিএন বাংলার চেয়ারম্যান বলেন, ‘করোনার সময়ে ডাক্তাররা অনেক মারা গেছেন। কিন্তু একজন হুজুর যে শতশত মানুষকে নিয়ে নামাজ পড়ছেন; এমন কেউ কী মারা গেছেন? আমার জানা নেই। করোনায় কোনো হুজুর মারা গেছে আমি এখন পর্যন্ত কোনো মিডিয়াতে পাইনি।’

কারন কী? এ বিষয়ে ড. মাহফুজুর রহমান বলেন, ‘এর কারণ হচ্ছে, একজন হুজুর দিনে পাঁচবার ওজু করেন। এর ফলে তার সারা শরীর পরিষ্কার করতে হয়। ওজু কতটা ইফেক্টিভ করোনা প্রতিরোধে তা আপনারা বিবেচনা করুন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ