শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

হালাল ভালোবাসা এত সুন্দর আগে ভাবিনি: সানা খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বলিউডের রঙিন দুনিয়া ছেড়ে ধর্মের পথে এসেছেন অভিনেত্রী সানা খান। গত মাসে বিনোদন জগৎ ত্যাগের ঘোষণা দেন। সম্প্রতি বিয়ে করেছেন মাওলানা আনাস খানকে। বিয়ের পর তিনি বলেছেন, ‘হালাল ভালোবাসা এত সুন্দর আগে ভাবিনি।’ খবর ভারতীয় গণমাধ্যমের।

শোবিজ জগত ছেড়ে যাওয়ার কারণ সম্পর্কে তিনি জানিয়েছিলেন, তিনি মানবতার সেবা করবেন এবং তার স্রষ্টার আদেশ মেনে চলবেন।

বিয়ের পর ভালোবাসায় ডুবেছেন সানা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘কখনো ভাবিনি হালাল ভালোবাসা এত সুন্দর হতে পারে। তোমায় বিয়ে করার পর অনুভব করেছি। সব হালাল কাজেই পুণ্য হয়।’

তার আগে ইনস্টাগ্রামে মেহেদি পরা হাতের ছবি দিয়েছিলেন সানা। সেখানে ক্যাপশনে লিখেছিলেন,‘আমার ভালোবাসা পবিত্র না হলে এত চড়া মেহেদির রং আসত না।’ সাদা গাউনে একাধিক ছবিও শেয়ার করেছেন সানা। ছবি দেখে বোঝাই যাচ্ছে, স্বামীর সঙ্গে ভালোই সংসার করছেন তিনি।

সানা এটাও লিখেছেন, আল্লাহর জন্যই একে অপরকে ভালবেসেছেন। আল্লাহর জন্য বিয়েও করেছেন। এই দুনিয়ায় আল্লাহ আমাদের একসঙ্গে রাখুন। জান্নাতেও যেন আবার মিলিয়ে দেন।

অভিনেত্রী সানা খান প্রাথমিকভাবে মডেলিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন ও পরবর্তীতে বিজ্ঞাপনচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ