সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ভাস্কর্যবিরোধীদের চ্যালেঞ্জ করলেন নিক্সন চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের মোকাবেলা করতে যুবলীগই যথেষ্ট।

বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধীদের চ্যালেঞ্জ করে নিক্সন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন? উনার পর্যন্ত যেতে হাজার বছর লাগবে। আসেন আগে যুবলীগের সামনে। সারা বাংলায় আপনারা যুবলীগকেও মোকাবেলা করতে যোগ্যতা রাখেন না। কোন দেশের টাকা খাচ্ছেন, কী এজেন্ডা বাস্তবায়ন করতে চান- তা আমরা জানি। আপনাদের মোকাবেলা করতে যুবলীগই যথেষ্ট।

সোমবার বিকালে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান নিক্সন চৌধুরী এসব কথা বলেন। কেন্দ্রীয় যুবলীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদিকে সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নগর যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. রাসেদুল আলমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, নগর আওয়ামী লীগ সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, সংবর্ধিত কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ প্রমুখ।

এমডব্লিউ/