সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

করোনার মধ্যে এবার নোরোভাইরাসের হানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের দক্ষিণ-পশ্চিমের শিচুয়ান প্রদেশে নতুন ধরনের নোরোভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের বরাতে এ খবর প্রকাশ করেছে তুরস্কের আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ভাইরাসটিতে ৫০ শিশু আক্রান্ত হয়েছে। শিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি কিন্ডার গার্টেনে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়। নোরোভাইরাসের প্রভাবে শিশুরা বমি করতে শুরু করে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এপিডেমিওলজিক্যাল পর্যালোচনা এবং নিউক্লিক এসিড টেস্টের মাধ্যমে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি) নিশ্চিত হয়েছে যে, নোরোভাইরাসের কারণেই ওই শিশুদের বমি হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, হাসপাতালে শিশুদের চিকিৎসা চলছে এবং তাদের সবার অবস্থাই স্থিতিশীল। গত মাসে ভাইরাসটি দক্ষিণ-পূর্বাঞ্চলের লিওনিং এবং দক্ষিণাঞ্চলের শানঝি প্রদেশের বেশ কিছু স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছিল।

নোরোভাইরাস অত্যন্ত সংক্রামক ভাইরাস। এতে আক্রান্ত হলে বমি এবং ডায়রিয়া হয়ে থাকে। সব বয়সী মানুষই এ ভাইরাসে দ্রুত সংক্রামিত হতে পারে। আক্রান্ত ব্যক্তি ভাইরাসটির কয়েক কোটি কণা বহন করতে পারেন এবং এর মধ্য থেকে কয়েকটি কণা অন্য কারো মধ্যে সংক্রামিত হয়ে তাকে অসুস্থ করে দিতে পারে। এখন পর্যন্ত নোরোভাইরাসের কোনো ভ্যাকসিন বাজারে আসেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ