সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

আবারও আটক মেহবুবা মুফতি, গৃহবন্দী মেয়ে ইলতিজাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে আবারও আটক করা হয়েছে। সেই সাথে গৃহবন্দি করা হয়েছে তার মেয়ে ইলতিজা মুফতিকেও। শুক্রবার সকালে টুইট করে নিজেই এই তথ্য জানিয়েছেন মেহবুবা মুফতি।

জেলা উন্নয়ন পরিষদের (ডিডিসি) নির্বাচনের আগে সন্ত্রাস সংযোগের অভিযোগে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেতা ওয়াহিদ পারাকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ওয়াহিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাওয়াতেই তাদের বন্দি করা হয়েছে বলে অভিযোগ করেছেন পিডিপি নেত্রী।

টুইটারে মেহবুবা লিখেন, ফের বেআইনি ভাবে আটক করা হয়েছে আমায়। গত দু’দিন ধরে পুলওয়ামায় ওয়াহিদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছিল না জম্মু ও কাশ্মীর প্রশাসন। বিজেপির মন্ত্রী এবং তাদের অনুচরদের কাশ্মীরে অবাধ বিচরণের অনুমতি রয়েছে। শুধু আমার বেলাতেই নিরাপত্তার দোহাই।

ওয়াহিদের পরিবারের সঙ্গে দেখা করতে চাওয়ায় তার মেয়েকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মেহবুবা। তিনি লেখেন, ‘এদের নিষ্ঠুরতার কোনও সীমা নেই। ভিত্তিহীন অভিযোগ এনে ওয়াহিদকে গ্রেফতার করা হয়েছে। ওর পরিবারকে সমবেদনা জানানোর অধিকারটুকুও নেই আমার। এমনকি আমার মেয়ে ইলতিজাকেও গৃহবন্দি করা হয়েছে। ওয়াহিদের পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিল বলে আমার মেয়ে ইলতিজাকেও গৃহবন্দি করা হয়েছে’।

-এএ