বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৪১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ব্রাজিলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দেশটির সাও পাওলো রাজ্যের তাগুই শহরে এ দুর্ঘটনা ঘটে। সাও পাওলো পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে সাও পাওলো পুলিশ জানায়, বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৩৭ জন ঘটনাস্থলেই মারা যান। আর বাকি ৪ জন হাসপাতালে ভর্তির পর মৃত্যুবরণ করেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় এক টেলিভিশন প্রতিবেদনের বরাতে পুলিশ জানায়, ঘটনাস্থলে আরও বেশ কয়েকজন আহত ব্যক্তিকে দেখা গেছে। কিন্তু তাদের সংখ্যা কত তা জানা যায়নি। কীভাবে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হতে তদন্ত করবে পুলিশ।

স্থানীয় গণমাধ্যম বলছে, দুর্ঘটনার শিকার বাসটি একটি টেক্সটাইল কোম্পানির ৫৩ জন কর্মীকে নিয়ে যাচ্ছিল। সংঘর্ষের পর উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে গুরুতর জখম যাত্রীদের সহায়তা করেছে।

-এএ