সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

আফগানিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ, নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে জোড়া বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির বামিয়ান শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আফগান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার মধ্য আফগানিস্তানের বামিয়ান শহরে দু’টি বিস্ফোরণ ঘটানো হয়েছে। নিহত হয়েছে কমপক্ষে ১৪ জন। তাদের মধ্যে একজন ট্রাফিক পুলিশও রয়েছে।

মৃতদের সংখ্যা নিশ্চিত করে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, ‘আমরা বামিয়ানে হওয়া মারাত্মক বিস্ফোরণ কাণ্ডের তদন্ত শুরু করছি।’ তিনি বলেন, ‘এটি একটি ক্ষমার অযোগ্য অপরাধ। যেই কাজটি করে থাকুক দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ