বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

গাজায় ফের ইসরায়েলের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

আজ রোববার গাজার বেইত হানুন শহরে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারের ওপর বিমান হামলা চালায় ইসরায়েল। তবে এ হামলায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, শনিবার গাজা থেকে ছোঁড়া রকেট ইসরায়েলের আশকেলান শহরের একটি কারখানায় আঘাত হানে। যে রকেট হামলার কারণে কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

এই হামলার জন্য হামাসকে দায়ী করে তার জবাবে রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে হামাস এই হামলার দায় স্বীকার করেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ