মোস্তফা ওয়াদুদ: বিশ্বের ২০০ কোটি মুসলমানের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ বলে উল্লেখ করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি সরকারকে পরামর্শ দিয়ে বলেন, আপনারা আমাদের পরামর্শ মোতাবেক চলুন। জনগণের ও তৌহিদি জনতার মনের ভাষা বোঝার চেষ্টা করুন। আমরা আপনাদের শত্রু নই।
আজ শনিবার (২১ নভেম্বর) সিলেট রেজিস্ট্রি মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট শাখার আয়োজনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
কাদিয়ানীরা সরকারের প্রধান শত্রু উল্লেখ করে আল্লামা বাবুনগরী বলেন, তারা শুধু আপনাদেরই শত্রু বা ইসলামেরই শত্রু নয়, তারা পুরো বাংলাদেশের শত্রু।

হেফাজতের জন্মের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা ইসলামের শত্রু তাদের কবর রচনা করার জন্য আসছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম গতানুগতিক কোন সংগঠন কিংবা সরকারদলীয় কোনো সংগঠন নয়। বরং হেফাজতে ইসলাম রাসূলের সা. ইজ্জত রক্ষার সংগঠন। গণমানুষের সংগঠন। বিশ্বের ২০০ কোটি মুসলমানের সংগঠন। তিনি বলেন, ২০০ কোটি মুসলমানের কলিজার টুকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়া হবে আর হেফাজত বসে থাকবে তা কখনো হতে পারে না।’
তিনি বলেন, ‘সর্বপ্রথম সরকারিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমাদের পেয়ারা হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করেছে ফ্রান্সের ম্যাক্রোঁ। আমি স্পষ্টভাবে বলতে চাই, হে নাস্তিক-মুরতাদরা, ইসলামের শত্রুরা তোমরা শুনে রাখো, বিশ্বের যেখানেই আমাদের রাসুলের কটাক্ষ করা হবে, সেখানেই কোটিকোটি আশেকে রাসুলের রক্তের বন্যা বয়ে যাবে।
কাদিয়ানীরা রাসূলের শত্রু উল্লেখ করে আল্লামা বাবুনগরী বলেন, রাসূলের আরেকটি বড় শত্রু হলো কাদিয়ানী ফেরকা। তিনি বলেন, কাদিয়ানীরা কাফের এতে কোন সন্দেহ নেই।
তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিশ্বাস বর্ণনা করে বলেন, ‘আমি জানি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীও কাদিয়ানীদের মুসলমান বলে মনে করেন না। তবে ব্যক্তিগতভাবে কাদিয়ানীদের কাফের বললে হবে না। সংবিধানিক ভাবে, সরকারিভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে।’
সারা বিশ্বের কোথায় কোথায় কাদিয়ানীদের à