আওয়ার ইসলাম: কাদিয়ানীদেরকে সরকারীভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের আমীর, হাজী শরীয়াতুল্লাহ রহ. এর সপ্তম পুরুষ, আল্লামা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান বাহাদুরপুরের পীর বলেছেন, মিথ্যা নবুওয়ত দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সংগঠিত ইয়ামামার যুদ্ধে বারো জন সাহাবী শহিদ হয়েছিলেন। তাদের রক্তের বিনিময়ে আকিদায়ে খতমে নবুওয়ত হেফাজত হয়েছিলো। বাংলাদেশেও কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবি আদায় করতে হলে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে।
আজ (২০ নভেম্বর) শুক্রবার বাদজুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন এর উদ্যোগে ফ্রান্সে সরকারকর্তৃক মহানবীর সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ধোলাইপাড়ে মূর্তি নির্মাণের প্রতিবাদ এবং কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল পূর্ব সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদিয়ানীরা শুধু ইসলামের শত্রু নয়, তারা দেশ ও বিশ্ব মানবতার শত্রু বলে অভিযোগ করে তিনি বলেন, কাদিয়ানীরা কাফের। এ ব্যাপারে সকল মুসলমান একমত। যারা তাদের কাফের মনে করে না তারাও কাফের। তাদের কুফরির ব্যাপারে নতুন করে কিছু বলার নাই। পৃথিবীর প্রায় অনেক মুসলিম দেশেই রাষ্ট্রীয়ভাবে তারা কাফের। কিন্তু বাংলাদেশে ব্যতিক্রম।
বাংলাদেশ ফরায়েজী আন্দোলন এর প্রচার সম্পাদক মাওলানা আবুল বাশার ফরায়েজী ও মুফতি মোহাম্মদ রুহুল আমিন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফরায়েজী আন্দোলন এর সহ-সভাপতি পীরজাদা মুবীনুদ্দীন আহমদ নওশী মিয়া, মহাসচিব মাওলানা আব্দুর রহমান খান ফরায়েজী, পীরজাদা আব্দুল্লাহ মুহাম্মদ মুহসিন, পীরজাদা হাফেজ মাওলানা তোয়াহা, পীরজাদা হাফেজ মাওলানা হানজালা, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক,বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশের মহাসচিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর হুসাইন ও দফতর সম্পাদক হাফেজ মাওলানা কামাল হোসাইন। এছাড়াও বিভিন্ন জেলা প্রতিনিধিগণ সমাবেশে বক্তব্য রাখেন।
প্রতিবাদ সভায় অন্যান্য বক্তারা বলেন, মসজিদ পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা, মুসলিম উম্মাহর ইবাদতের পবিত্র স্থান৷ কাদিয়ানীরা কাফের, কাফেরদের কোনো মসজিদ হতে পারে