বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

সরকারের প্রেসক্রিপশনে চলবে না হেফাজত: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের প্রেসক্রিপশনে চলবে না হেফাজত বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, হেফাজতে ইসলামের কমিটি আপনাদের প্রেসক্রিপশন অনুযায়ী হয়নি। এজন্য আপনারা অভিমান করেন, রাগ করেন? আপনারা কী মনে করেছেন? হেফাজতে ইসলামের অবস্থান পরিস্কার। হেফাজতে ইসলাম এটা যেমন সরকারবিরোধী কোনো সংগঠন নয়। হেফাজতে ইসলামে তেমনি কোনো সরকারদলীয় অঙ্গ সংগঠনও নয়। আপনাদের বুঝা উচিত, হেফাজতে ইসলাম আপনাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না। হেফাজত এদেশের উলামায়ে কেরোমের মতানুযায়ী চলবে। হেফাজতে ইসলাম ইসলামের পক্ষে ভূমিকা রাখবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখবে। সরকার যদি দেশের পক্ষে থাকে তাহলে সরকারেরও সহযোগিতা করবে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হওয়ার কথা ছিল রাহমাতুল্লাহ আলামিন ফাউন্ডেশনের সিরাতুন্নবী কনফারেন্স। সেখানে প্রশাসন থেকে অনুমতি না পেলে বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী কনফারেন্স এর বাধা দেয়াকে তীব্র নিন্দা জানিয়ে মাওলানা মামুনুল হক আরও বলেন, ‘এই আত্মঘাতী কর্মকান্ড দেখে আমরা বাকরুদ্ধ। আমরা আতঙ্কিত। যে দেশে রহমাতুল্লিল আলামিন সা. কে নিয়ে করা কনফারেন্স বাধা দেয়া হয়, সেই দেশ ও বাধা প্রদানকারীদের পরিণাম কি হবে সেটা আমরা জানি না। আমি বাংলাদেশের সরকার ও বাংলাদেশের প্রশাসনকে নিয়ে যারপরনাই উদ্বিগ্ন যে, তারা ভয়াবহ পরিণাম এর শিকার হতে যাচ্ছে। কে তাদের এসব বুদ্ধি দেয়? আমার কাছে মনে হচ্ছে যে, প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু দুশমন এসব করছে। তারা সরকারেরও দুশমন। তারা বাংলাদেশেরও দুশমন।’

তিনি বলেন, ‘তারা বাংলাদেশের সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। তারা সরকারকে সরাসরি ইসলামের মুখোমুখি দাঁড় করাবার পায়তারা চালাচ্ছে। যদি সরকার এই ষড়যন্ত্র থেকে নিজেদের রক্ষা করার কোন উদ্যোগ গ্রহণ না করে তাহলে পতন হবে সরকারের। এখানে যতটা ক্ষতি হবে, সব ক্ষয়ক্ষতির দায় সরকারকেই বহন করতে হবে।’

তিনি বলেন, ‘আজ একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল সিরাতুন্নবীর। স