সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

মাওলানা ফজলুর রহমানের সঙ্গে পিডিএম নেতার বাকবিতণ্ডা ও মতবিরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: সম্প্রতি পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পিডিএম নেতাদের মাঝে কিছু বিষয় নিয়ে বেশ মতবিরোধ ও বাকবিতণ্ডা লক্ষ করা গেছে বলে জানিয়েছে পাকিস্তানি কিছু দৈনিক । ‘বিরোধী জোটের নির্বাচিত সদস্যদের গিলগিত বালতিস্তান আইনসভার পক্ষে শপথ গ্রহণ করা উচিত কিনা’ সে বিষয়ে নেতাদের মতামত জানতে বৈঠকটি ডাকা হয়।

দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট-এর এ বৈঠকে কিছু নেতা বলেন , ‘গিলগিত বালতিস্তান নির্বাচনে বড় ধরণের কিছু কারচুপি হয়েছে। এখন আমরা যদি এ কারচুপির বিষয়ে আমাদের আন্দোলন আরো জোরদার করতে চাই তাহলে আমাদের উচিৎ হবে শপথ গ্রহণ না করা। যদি আমরা শপথ নিই তাহলে আমাদের এ আন্দোলন জোরদার করা আদৌ সম্ভব হবে না।’

কিন্তু আরেকটি পক্ষ এর কঠোর বিরোধিতা করে। তাদের দাবি হলো, ‘গিলগিত বালতিস্তানে ক্ষমতা গ্রহণ করলে আমরা আমাদের বিভিন্ন আন্দোলনকে আরো জোরদার করতে পারবো।’ এ পক্ষটি কোনোভাবেই শপথ গ্রহণ থেকে পিছিয়ে আসবে না বলে জানিয়েছে।

এছাড়া এ বৈঠকে শীর্ষ পর্যায়ের দুই নেতার মাঝে বাকবিতণ্ডাও লক্ষ করা গেছে। মাওলানা ফজলুর রহমান ফেডারেল প্রশাসনিক উপজাতীয় অঞ্চল (ফাটা) ইস্যুতে পশ্চিমাদের কিছু কৌশলের বিষয় তুলে আনলে মহসিন দাওয়া তার কথার তীব্র সমালোচনা করেন। মহসিন মাওলানা ফজলুর রহমানকে বলেন, ‘ফাটা ইস্যুতে পশ্চিমাদের টেনে আনবেন না।ফাটা ইস্যু জনসাধারণের আকাঙ্ক্ষার সিদ্ধান্ত ছিল।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ