শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ওয়ার্ডভিত্তিক উন্নয়ন কার্যক্রম প্রণয়ন করা হচ্ছে: মেয়র তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উন্নয়ন কার্যক্রম ওয়ার্ডভিত্তিক প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার সকাল সাড়ে দশটায় আজিমপুরে আধুনিক নগর মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।

রাজধানীতে টয়লেটের অপ্রতুলতার বিষয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমরা ইতোমধ্যে ওয়ার্ডভিত্তিক কতগুলো গণশৌচাগার প্রয়োজন, কোন ওয়ার্ডে প্রয়োজনীয়তা বেশি, আমাদের প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছি, তারা সমীক্ষা করে দেখছেন। প্রত্যেকটা ওয়ার্ডে যেন অন্তত একটি গণশৌচাগার থাকে। যে সকল ওয়ার্ডে জনসংখ্যা বেশি, সাধারণ মানুষের যাতায়াত বেশি সেখানে একের অধিক গণশৌচাগার নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, এখন আমাদের উন্নয়ন কার্যক্রম আমরা ওয়ার্ডভিত্তিক প্রণয়ন করছি। আগে আমরা দেখছি একটি ওয়ার্ডে কি কি সাধারণ সেবা প্রয়োজন, সেগুলো নিশ্চিত করে আমরা বৃহত্তর স্বার্থে সামগ্রিকভাবে বিবেচনা করছি। আগামীকাল যেহেতু বিশ্ব গণশৌচাগার দিবস, তাই আমাদের প্রত্যাশা থাকবে আগামী ২/১ বছরের মধ্যে যেন প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি গণ শৌচাগার নির্মাণ হয়।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আজিমপুর আধুনিক নগর মার্কেট ছয়তলা ভবন নির্মাণ করা হবে। এই মার্কেটে ফুড কোর্টসহ অন্যান্য সুবিধাও থাকবে। এটি একটি আধুনিক মার্কেট হবে। মার্কেটের ভিতরে একটি মসজিদ নির্মাণ করা হবে যেন অত্র এলাকার সবাই সেখানে নামায পড়তে পারেন। এই মার্কেটটি আমরা এমনভাবে নির্মাণ করছি যেন কোন ধরনের যানজটের সৃষ্টি না হয়।

তাপস বলেন, আমরা লক্ষ্য করি সিটি কর্পোরেশনের যে কোন মার্কেট নির্বাচনে দীর্ঘসূত্রিতা দেখা যায়। অনেক মার্কেটের নির্মাণ কাজ ১৫ বছরেও শেষ হয়নি। এই মার্কেটের নির্মাণ কাজ দুই বছরেই সম্পন্ন করতে চাই। পর্যায়ক্রমে সকল মার্কেটের কাজ নির্ধারিত সময়ের মধ্যে যাতে শেষ হয় আমরা সেই বিষয়ে লক্ষ্য রাখব। ঢাকার ঐতিহ্যকে মাথায় রেখে সেই আদলেই আমরা নকশা প্রণয়ন করেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ