মোস্তফা ওয়াদুদ: জিকির মোমেনের হৃদয়ে খোরাক যোগায়। জিকিরের মাধ্যমে মিলে আত্মার প্রশান্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জিকির করতেন। তার উম্মতদেরও জিকিরের জন্য বলে গিয়েছেন। জিকির অনেকভাবে করা যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাও জিকের। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো জিকিরের অন্তর্ভুক্ত। কিন্তু ‘ইল্লাল্লাহ’ এর কি জিকির করা যাবে? বিষয়টি প্রশ্ন করেছেন মাওলানা মামুনুল হকের কাছে এক ভাই। প্রতিদিনের ফেসবুক লাইভ অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা পর্ব-২৮’ এ মাওলানা মামুনুল হক দিয়েছেন তার জবাব। ‘ইল্লাল্লাহ’ জিকির করা যাবে কি যাবে না? কি জবাব দিলেন মামুনুল হক? চলুন জেনে আসি!
তিনি বলেন, এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে, ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা? প্রশ্নে তিনি বলেন, কেউ বলেন ইল্লাল্লাহ জিকির করা জায়েজ, আবার অনেকে বলেন ইল্লাল্লাহ জিকির করা জায়েজ নেই-এমতাবস্থায় আমি দ্বিধাদ্বন্দ্বে আছি? এর সমাধান দিবেন কি?
উত্তরে মাওলানা মামুনুল হক বলেন, ইল্লাল্লাহ জিকির জায়েজ নাকি নাজায়েজ এর মূলত দুটি দিক রয়েছে। একটি দিক হলো আরবে ভাষাগত দিক।
লা ইলাহা ইল্লাল্লাহ এটি হলো একটি পূর্ণ বাক্য। যার অর্থ, এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ বা মাবুদ নেই। এটি হলো কালিমায়ে তাওহীদ। এখন যদি কালিমায়ে তাওহীদ এর পূর্ণ অংশের একটি অংশ বিশেষকে মনে মনে রেখে বাকি অংশকে মুখে উচ্চারণ করা হয় তাহলে আরবি ভাষার রীতি অনুযায়ী এটির সুযোগ বা অবকাশ রয়েছে। সুতরাং কেউ যদি মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ রেখে শুধু ইল্লাল্লাহর জিকির মুখে মুখে করতে থাকে তাহলে অর্থের কোন বিকৃতি এখানে ঘটছে না।
সুতরাং একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুইবার ইল্লাল্লাহ বলতে পারে। আবার দুইবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দশবার ইল্লাল্লাহ বলতে পারে। কিন্তু ‘ইল্লাল্লাহ’ যখন বলবে তখনো মনের মাঝে ‘লা ইলাহার’ এর যে অর্থ সেটা তার মনের মাঝে জাগরুক রেখে ‘ইল্লাল্লাহ’ মুখে উচ্চারণ করতে হবে। এতে ভাষাগত দিক থেকে অর্থের কোনো পরিবর্তন হবে না বা বিকৃতি ঘটার আশঙ্কা নেই।
বরং হাদিসের মাঝে ও আরবি ভাষায় এর বিভিন্ন ব্যবহার আমরা পেয়ে থাকি। হাদিসের মাঝে আছে, হজরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ‘ইল্লাল্লাহ’ জিকির করেছেন। এবং এর আগে পূর্বের অংশটুকুকে বাক্যে উল্লেখ করেননি। সুতরাং সে হিসাবে শুধু লা-ইলাহা কে উহ্য রেখে ইল্লাল্লাহ মুখে উচ্চারণ কà¦