শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ঢাবি'র আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজেই এই তথ্য জানিয়েছেন।

ড. আসিফ নজরুল পেজে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘শনিবার থেকে জ্বর ছিল। গতকাল সোমবার টেস্ট করে জানলাম আমার করোনা পজিটিভ। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবো।’

১৯৬৬ সালের ১২ জানুয়ারি ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন ডা. আসিফ নজরুল। ১৯৯৪ সালে পিএইচডি করতে লন্ডনে যান। সেখান থেকে ১৯৯৯ সালে দেশে ফেরার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি কলামিস্ট ও টিভি টকশোর আলোচক হিসেবে খ্যাতি অর্জন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ