বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার কথা রয়েছে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তরের আগে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ইচ্ছা প্রকাশ করেছেন এই রিপাবলিকান।

গত সপ্তাহে ওভাল অফিসের এক বৈঠকে ইরানে আক্রমণ চালানোর সুযোগ আছে কিনা- সে ব্যাপারে আলোচনা করেছিলেন ট্রাম্প। যদিও এ পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

বিভিন্ন মার্কিন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওভাল অফিসের ওই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি উপস্থিত ছিলেন। তারা ইরানে হামলা বিষয়ে আলোচনা করেছিলেন। দেশটিতে আক্রমণের সুযোগ আছে কিনা জানতে চেয়েছিলেন ট্রাম্প। অবশ্য, হামলায় ব্যাপক সংঘর্ষের ঝুঁকি বিবেচনায় পরিকল্পনাটি বাস্তবায়নের পথ থেকে সরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে তাকে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে নাম প্রকাশ অনিচ্ছুক ওভাল অফিসের এক কর্মকর্তা বলেন, ট্রাম্প ইরানে আক্রমণ চালানোর সুযোগ আছে কিনা জানতে চাওয়ার পর তাকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয়। মাইক পেন্স, মাইক পম্পেও, ক্রিস্টোফার মিলার ও জেনারেল মার্ক মিলি আলোচনা-পরামর্শ করে ইরানে হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন।

বিষয়টি নিয়ে জানতে হোয়াইট হাউসে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

২০১৮ সালে ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে হওয়া ইরান পারমাণবিক চুক্তি বাতিল করেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এবার ক্ষমতা ছাড়ার মাত্র দুমাস আগে তিনি দেশটির বিরুদ্ধে আক্রমণাত্মক নীতি গ্রহণ করতে চাইছেন।

অন্যদিকে আসছে জানুয়ারিতে যুদ্ধ বিধ্বস্ত দেশ ইরাক ও আফগানিস্তান থেকে বেশ কিছু সেনা সরিয়ে নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান থেকে ৫ হাজার ও ইরাক থেকে ৩ হাজারের মতো সেনা প্রত্যাহার করা হতে পারে। এ ব্যাপারে ট্রাম্প বলেছেন, আসছে বড়দিনের উৎসব পালন করতে তিনি ‘সব’ মার্কিন সেনাদের যার যার বাড়িতে চান! খবর বিবিসির।

দীর্ঘদিন আগেই অবশ্য সেনা প্রত্যাহার করে তাদের দেশে ফেরার আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ছাড়া অন্য দেশে মার্কিন সামরিক হস্তক্ষেপà