সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

ইয়েমেনে হামলা করছে বলে সৌদিকে অস্ত্র বিক্রি বন্ধ করার হুমকি দিলো জার্মান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনে হামলা করছে বলে সৌদিকে অস্ত্র বিক্রি বন্ধ করার হুমকি দিয়েছে জার্মানি। তবে অস্ত্র বিক্রি বন্ধ করায় জার্মানির কঠোর সমালোচনা করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের জার্মানির উদ্দেশে বলেছেন, ‘অস্ত্র বিক্রি বন্ধ করলে সৌদি আরবের কিছু আসে যায় না। আমরা অন্য দেশ থেকে চাইলেই অস্ত্র কিনতে পারি।’

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অস্ত্র বিক্রি বন্ধে জার্মানির প্রতি নিন্দা জ্ঞাপন করেন পররাষ্ট্রমন্ত্রী জুবায়ের। তিনি বলেন, ইয়েমেন যুদ্ধে আমাদের ভূমিকার কারণে জার্মানি অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছে, যা পুরোপুরি অযৌক্তিক।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জার্মানির এটি ভুল পদক্ষেপ। কারণ ইয়েমেন যুদ্ধে অংশ নেয়া ন্যায়সঙ্গত। সেখানে অংশ নিতে আমরা বাধ্য হয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমার অন্য দেশ থেকেই অস্ত্র নিতে পারি। এখন কেউ যদি বলে সৌদির কাছে অস্ত্র বিক্রি করবে না, এতে সৌদির তেমন কিছু আসে যায় না’।

সৌদি বিশ্বের অন্যতম অস্ত্র আমদানিকারক মনে করিয়ে তিনি বলেন, ‘অস্ত্র বিক্রি না করার পদক্ষেপে রিয়াদ কৌশলগতভাবে জার্মানির ওপর চাপ সৃষ্টি করতেও চায় না।’

ইয়েমেনে দীর্ঘ দিনের চলমান যুদ্ধে অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের বোমা হামলায় আজ পর্যন্ত বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ইয়েমেনি।

যুদ্ধের কারণে স্মরণকালের সবেচেয়ে বড় দুর্ভিক্ষের কবলে ইয়েমেন। ফলে ইয়েমেনে সৌদির অভিযান নিয়ে প্রশ্ন তুলে ২০১৮ অস্ত্র বিক্রি বন্ধ করে দেয় জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের জোট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ