রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা

আদালতের আদেশ অমান্য করায় শিক্ষা সচিবসহ ৪ জনের বিরুদ্ধে রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আদালতের আদেশ অমান্য করায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) সহ ৪ জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অন্য তিনজন হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক। চার সপ্তাহের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া।

সিদ্দিক উল্ল্যাহ মিয়া বলেন, ৬ জন শিক্ষক এমপিও না পাওয়ার কারণে হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে গত ২৫ ফেব্রুয়ারি এসব শিক্ষকদের এমপিও সুবিধা দেয়ার জন্যে ৬০ দিন সময় দেন বিচারপতি আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ।

কিন্তু আদালতের আদেশ বাস্তবায়ন না করায় রিটকারীরা আদালত অবমাননার মামলা দায়ের করার পর এ রুল জারি করেন। রিটকারীরা হলেন, আজিজুর রহমান ও নুরুল আলম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ