শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন।আজ রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন।

জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে যোগ দিতে হলে ২৪ ঘণ্টা আগে কোভিড-১৯ টেস্ট করাতে হয়। রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মন্ত্রী ও জ্যেষ্ঠ সচিবের। এ কারণে শনিবার তাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

শরীফ মাহমুদ জানান, শারীরিকভাবে দুইজনের মধ্যে কোনো লক্ষণ নেই। তারা বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। বলা যায় অনেকটাই আশঙ্কা মুক্ত।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ