শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের দাবিতে রাজপথে শিক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের দাবিতে রাজপথে নেমেছেন শিক্ষকরা।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণসহ ৭ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা।

শিক্ষকদের দাবি, তারা দীর্ঘদিন বেতন ভাতা পাচ্ছেন না। রেজিস্ট্রেশন পাওয়া কয়েকহাজার ইবতেদায়ি মাদরাসা থাকলেও মাত্র দেড়হাজার মাদারাসা শিক্ষক নামমাত্র বেতন পাচ্ছেন। বাকিরা কোন আর্থিক সুবিধা পাচ্ছেন না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মত তাদের শিক্ষার্থীরাও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

কিন্তু ইবতেদায়ি শিক্ষকরা আজও অবহেলিত। তাই, প্রাথমিক বিদ্যালয়েরর মত ইবতেদায়ি মাদরাসাগুলোও সরকারিকরণের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

শিক্ষকদের দাবিগুলো হল, প্রাথমিক বিদ্যালয়ের মতো সব ইবতেদায়ি মাদরাসাকে মুজিববর্ষে সরকারিকরণের ঘোষণা। কোডবিহীন মাদরাসাগুলোকে বোর্ড থেকে কোড নম্বর দেয়া, একজন আলিম শিক্ষকের পরিবর্তে, একজন এইচএসসি পাস শিক্ষক অন্তর্ভুক্ত করা, মাদরাসায় অফিস সহায়ক নিয়োগ, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, আসবাবপত্রসহ ভবন নির্মাণ এবং মাদরাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা। অবস্থান কর্মসূচিতে সারাদেশ থেকে আসা কয়েকশ শিক্ষক অংশ নেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ