সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি জালাল উদ্দিনের নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

এবার বাইডেনকে শুভেচ্ছা জানালেন পোপ ফ্রান্সিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার শীর্ষ ক্যাথলিক ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসও মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার টেলিফোনে এই অভিনন্দন জানানো হয়ে বলে এক বিবৃতিতে ডেমোক্র্যাটিক দলের ট্রানজিশন টিম জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ১৯৬০ সালে জনএফ কেনেডির পর দ্বিতীয় ক্যাথলিক খ্রিস্টান হিসেবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া জো বাইডেনকে ফোন করে আশীর্বাদ ও শুভেচ্ছা জানান পোপ। বাইডেনও ফ্রান্সিসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। শান্তি, মীমাংসা ও মানুষের স্বাভাবিক বন্ধনকে এগিয়ে নিতে পোপের নেতৃত্বেরও প্রশংসা করেন বাইডেন।

উল্লেখ্য, ট্রাম্পের বিরুদ্ধে তিক্ত প্রচারে পোপ দ্বিতীয় জন পলের উদ্ধৃতি দিয়েছিলেন বাইডেন। অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে পোপ ফ্রান্সিসের সম্পর্ক ভালো ছিলো না। মেক্সিকো সীমান্তে ২০১৯ সালের শুরুর দিকে অভিবাসীদের ফেরাতে ট্রাম্পের দেয়াল নির্মাণ মানতে পারেননি পোপ ফ্রান্সিস।

এর আগে জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয়। নির্বাচনে জয় পাওয়ার পর অভিনন্দনে ভাসছেন বাইডেন ও কমলা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ