শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের হাবিব হাসান জয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭৫ হাজার ৮২০ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৩৬৯ ভোট।

আজ বৃহস্পতিবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম মাহতাব উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার লাঙ্গল প্রতীক নিয়ে পান ৩২৫ ভোট। গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ মাছ প্রতীক নিয়ে পান ১২৬ ভোট।

বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ৯১ ভোট। আর প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. মহিববুল্লা বাহার বাঘ প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ