শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আপোষ করে মুক্তি পেয়েছেন খালেদা জিয়া: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টিই আওয়ামী লীগের একমাত্র বিকল্প শক্তি। বিএনপি রাজনীতির মাঠে দাঁড়াতে পারছে না। নেতৃত্বহীনতায় দলটির নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া আর আপসহীন নন। আপোষ করে জেল থেকে ছাড়া পেয়েছেন বলে দাবি করেছেন জিএম কাদের।

খুলনা মহানগর নেতাদের সঙ্গে বনানীর নিজ কার্যলয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

খালেদা জিয়ার সমালোচনা করে কাদের বলেন, 'তিনি এমনভাবে জেল থেকে বের হয়েছেন যে এখন দেশ ও মানুষের স্বার্থে একটি কথাও বলতে পারছেন না। বিএনপির আরেক নেতা তারেক রহমানের প্রতিও দলের নেতাকর্মীদের আস্থা নেই। জাপাই এই মুহূর্তে বিকল্প শক্তি।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ মনে করে বঙ্গবন্ধু হত্যায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত। আবার ২১ আগস্টের গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টায় বিএনপি জড়িত বলেও মনে করে ক্ষমতাসীনরা। তাই রাজনীতির মাঠে বিএনপির টিকে থাকা অনিশ্চিত।'

তিনি আরও বলেন, 'ফল যাই হোক আগামী প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি শেষ পর্যন্ত মাঠে থাকবে। দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করে কেউ জাতীয় পার্টিতে থাকতে পারবে না।'

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ