সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি সাংসদ হারুনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশ ও ফরাসি সরকার কর্তৃক ইসলাম বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

রোববার (৮ নভেম্বর) সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

হারুনুর রশীদ বলেন, আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সা.-কে ভালোবাসি এবং তিনি আমাদের অত্যন্ত প্রিয়। গত ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী ছিল এবং সেদিন মহানবীর জন্ম ও ওফাত দিবস। বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমান পূর্ণময় ও স্মৃতিময় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। ওইদিন বাংলাদেশেও সরকারি ছুটি।

ফ্রান্স প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফরাসি ম্যাগাজিন 'শার্লি এবদো' আমাদের রাসূল সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতে দেশটির সরকারের বিষয়টি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার কথা থাকলে তা না করে উল্টো আগুনে ঘি ঢেলে দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন।

তিনি বিষয়টিকে এমনভাবে উস্কে দিয়েছেন যে, সারাবিশ্বের মুসলমান ও মুসলিম নেতা থেকে শুরু করে ওআইসি পর্যন্ত সবাই প্রতিবাদ জানিয়েছে, ফরাসি পণ্য বয়কট করেছে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন, যোগ করেন এই সংসদ সদস্য।

বিএনপির এই সাংসদ বলেন, নবীকুলের শিরোমনি মুহাম্মদ সা. আমাদের অত্যন্ত আবেগপ্রবণ হওয়ায় ঘটনাটি সবার হৃদয়ে চরমভাবে আঘাত করেছে। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে এ ব্যাপারে সংসদ থেকে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করা উচিত। সে জন্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ