সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি জালাল উদ্দিনের নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

প্রথম ভাষণেই ‘ঐক্যের’ ডাক দিলেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজয়ের প্রথম ভাষণেই জো বাইডেন বলেছেন, তিনি দেশকে ‘বিভক্ত না করে ঐক্যবদ্ধ’ করতে চান। যুক্তরাষ্ট্রের ‘আত্মা’কে ফিরিয়ে আনতে চান তিনি।

গতকাল শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে ডেলাওয়ার রাজ্যের উইলমিংটনে নিজের নির্বাচনী প্রচার সদর দপ্তর থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেন, এখন যুক্তরাষ্ট্রকে ‘সারিয়ে তোলার’ সময়।

ভোটের মাঠে তুমুল লড়াই আর অনেক তিক্ততার পর ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেইনিয়ায় জয়ের মধ্য দিয়ে শনিবার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের ২৭৩টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়। আর তাতেই ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে বাইডেনের হোয়াইট হাউজে যাওয়া নিশ্চিত হয়ে যায়।

কয়েক ঘণ্টা পর উইলমিংটনে উৎসবমুখর সমর্থকদের সামনে ভাষণ দিতে এসে বাইডেন বলেন, ‘আমি এমন একজন প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি, যিনি বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন; যিনি লাল রাজ্য বা নীল রাজ্য দেখবেন না, শুধু যুক্তরাষ্ট্রকে দেখবেন। ‘আমি চেয়েছিলাম আমেরিকার আত্মাকে ফিরিয়ে আনতে, এই জাতির মেরুদণ্ড মধ্যবিত্ত শ্রেণিকে পুনর্গঠন করতে এবং আমেরিকার প্রতি ফের পুরো বিশ্বের শ্রদ্ধা ফিরিয়ে আনতে, এখানে বাড়িতে আমাদের মধ্যে একতা ফিরিয়ে আনতে।’

নির্বাচনে যারা তাকে ভোট দেননি তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখন কর্কশ রাজনৈতিক বাগাড়ম্বর দূরে ঠেলে পরিস্থিতি স্বাভাবিক করার সময়, আবার একে অপরের দিকে তাকান, ফের একে অপরের কথা শোনেন আর এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রতিপক্ষকে শত্রু হিসেবে বিবেচনা বন্ধ করুন।’

নবনির্বাচিত এই প্রেসিডেন্ট জানান, জানুয়ারিতে তার অভিষেকের দিন থেকেই যেন সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায় তা নিশ্চিত করতে তিনি তার করোনাভাইরাস রেসপন্স কমিটি গঠন করে রাখবেন।

১৯৯০ দশকের পর ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যাকে এক মেয়াদ দায়িত্ব পালন শেষে হোয়াইট হাউজ ছাড়তে হচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ