বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

দেওবন্দের মহিলা মাদরাসা ছাত্রীদের ফ্রান্স বিরোধী ক্যাম্পেইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজ্জাদ হুসাইন: এবার ফ্রান্স বিরোধী ক্যাম্পেইনে অংশ নিয়েছে দেওবন্দের মহিলা মাদরাসা ছাত্রীরা। ফ্রান্স বিরোধী ক্যাম্পেইনের শিরোনাম ছিলো ‘রহমতের নবী’।

গত শুক্রবার (৬নভম্বের) দেওবন্দের মাদরাসায়ে আয়েশা সিদ্দিকা রা. এর ছাত্রী, স্নাতক শিক্ষার্থীবৃন্দরা এ ক্যাম্পেইন ও আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় মাদরাসার শিক্ষাসচিব মাওলানা নাজিম আল ওয়াজদি উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘রাসূল সা. এর সুউচ্চ ব্যক্তিত্ব সকল মুসলমানের কাছে সর্বাধিক শ্রদ্ধেয়, সবচাইতে পবিত্র। তাঁর পবিত্র জীবনাদর্শ মানব সভ্যতার মুক্তির সোপান। তাঁর উন্নত চরিত্র বাস্তবায়নের মাধ্যমেই পৃথিবীতে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সভ্য সমাজ গড়ে তোলা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণাঢ্য জীবনচরিত সকল মানুষের কাছে পৌঁছে দেয়া, মুসলমানদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। যখনই কোনো মহলের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সার্বজনীন জীবনাচারকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালানো হয় তখন এই দায়িত্বের মাত্রাটা আরো বেড়ে যায়।’

নবী অবমাননার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে মাওলানা নাদিম বলেন, ‘মিথ্যুক মুসাইলামা থেকে শুরু করে ফ্রান্সের শিক্ষক হত্যাকাণ্ড পর্যন্ত, যুগে যুগে যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার প্রতি কলঙ্ক লেপনের দুঃসাহস দেখিয়েছে, তাদের প্রত্যেকেই আপন আপন পরিণতি ভোগ করতে হয়েছে।’

সম্প্রতি ফ্রান্সের ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘শিক্ষক হত্যাকাণ্ডের বিষয়টি ফ্রান্স প্রশাসনের নজরে আসার পর পরই তাদের কর্তব্য ছিল, বিষয়টি বিবেচনায় নেয়া। রাষ্ট্রীয়ভাবে বাক-স্বাধীনতার সীমাবদ্ধতা বিষয়ক আইন প্রণয়ন করা। কিন্তু তারা তা করেনি বরং নবী অবমাননার বিষয়টিকে বাক-স্বাধীনতার অধিকার গণ্য করে কুলাঙ্গার শিক্ষক নির্মিত ব্যঙ্গাত্মক কার্টুনগুলো রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় ঝুলিয়ে দেয়া হয়। যার দরুন গোটা মুসলিম বিশ্ব বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। শুরু হয় বিক্ষোভ-সমাবেশ, মিটিং-মিছিল প্রতিবাদী কার্যক্রম।’

পাশাপাশি তিনি ভারত প্রশাসনকে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ফ্রান্সের স্বপক্ষে দেয়া বিবৃতি ফিরিয়ে নেয়ার মধ্য দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতির মূল্যায়ন করার প্রতি আহ্বান জানান।

মাদরাসায় আয়েশা সিদ্দিকা কাসেমুল উলুম এর পà§