শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

কালিয়াকৈরে বাস-ট্রেন সংঘর্ষে নারী নিহত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। এদিকে দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাখালি রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, শুক্রবার রাতে চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি শনিবার ভোরে ওই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ওই রেলক্রসিংয়ে উঠে যাওয়া একটি বাসকে দুমড়ে-মুচড়ে প্রায় আধা কিলোমিটার দূরে ভুঙ্গাবাড়ি এলাকায় নিয়ে যায় ট্রেনটি। পরে চালক ট্রেনটি বন্ধ করতে সক্ষম হন।

এ দুর্ঘটনায় বাসযাত্রী এক নারী যাত্রী নিহত হন। আরো চারযাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে এখনো হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রেললাইন থেকে বাসটি সরানোর চেষ্টা করছেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ