বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

আল্লাহকে ভয় কর, ক্ষমতাধর মানুষকে নয়: আসাদুদ্দিন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের বিহারে নির্বাচনী প্রচারণায় মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন এনডিএ এর প্রধান ব্যরিস্টার ড. আসাদুদ্দিন ওয়াইসি এ মন্তব্য করেন।

আজ মঙ্গলবার বিহারের এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিতে গিয়ে ড. আসাদুদ্দিন ওয়াইসি বলেন, আপনারা নির্ধিদায় আপনার পছন্দের মানুষকেই নির্বাচিত করবেন। এ ক্ষেত্রে ক্ষমতায় বসে থাকা লোকদের ভয় না পেয়ে আল্লাহকে ভয় পাওয়া প্রয়োজন।

ভারতের ১৭টি জেলায় ৯৪ আসনের জন্য ১ হাজার ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৭ টা থেকে ইলেকট্রনিক ভোট যন্ত্রের সাহায্যে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও তৃতীয় পর্বে তিন ডজন বিধানসভা আসন রয়েছে, যা মুসলিম অধ্যুষিত বলে বিবেচিত হয়। এরমধ্যে ৩২ টি আসন রয়েছে, যেখানে মুসলিম প্রার্থীদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। পাঁচটি আসন এমন রয়েছে, যেখানে ‘এনডিএ’ এবং ‘মহাজোট’ উভয়পক্ষের মুসলিম প্রার্থীরা মুখোমুখি হয়েছে।

বিহারে ১৭ শতাংশ মুসলিম ভোটার রয়েছেন, যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হন। প্রথম দফার নির্বাচনে মুসলিম অধ্যুষিত কোনও বিশেষ আসন ছিল না। কিন্তু দ্বিতীয় দফার নির্বাচনে যে ১৭ জেলার ৯৪ টি আসন নির্বাচন হতে চলেছে তার মধ্যে ভাগলপুর, দ্বারভাঙ্গা, মধুবনী, সমস্তীপুর, সিওয়ান, গোপালগঞ্জ এবং বেগুসরাই জেলা মুসলিম ভোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এই জেলাগুলোতে দু' ডজন বিধানসভা কেন্দ্র রয়েছে, যেখানে মুসলিম ভোটের সংখ্যা ২০ শতাংশের বেশি।

এ ছাড়া তৃতীয় দফার নির্বাচনে সীমাঞ্চল এলাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে মুসলিম ভোটাররা প্রার্থীদের জয়ে সিদ্ধান্ত নির্ণায়ক ভূমিকা পালন করবেন। এখানে কিছু আসনে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত মুসলিম ভোটার রয়েছেন।

বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও তৃতীয় ধাপে ৩২ টি বিধানসভা আসন রয়েছে যেখানে মুসলিম প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। মহাজোটের বেশিরভাগ মুসলিম প্রার্থীকে বিজেপি প্রার্থীদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাচ্ছে। কান্টি, আমৌর, অররিয়া, ঠাকুরগঞ্জ ও কোচাধামন আসনে এনডিএ ও মহাজোটের মুসলিম প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেজন্য, এসব কেন্দ্রে প্রতিযোগিতা খুব আকর্ষণীয় বলে মনে করা হচ্ছে।

এবার কান্টি বিধানসভা আসনে জেডিইউ’র মুহাম্মাদ জামাল এবং আরজেডি’র মুহাম্মাদ ইসরাইল মনসুরী একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন। ২০১৫ সাà¦