বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

দূতাবাস ঘেরাও কর্মসূচি: মঞ্চে জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি চলছে। রাজধানী ঢাকার বায়তুল মোকাররমে নেতৃবৃন্দ এবং সমর্থক জনতা উপস্থিত হয়েছেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন।

মিছিলে মিছিলে নবি প্রেমিক তাওহিদি জনতা অংশ নিয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত রাজধানীর রাজপথ। সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী।

No description available.

রাজধানী ঢাকার বায়তুল মোকাররমে ঘেরাও পূর্বক বক্তৃতা চলছে। উপস্থিত আছেন, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব আল্লামা মাহফুজুল হক, জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুর রব ইউসুফী, আহমদ আবদুল কাদের, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা মুজিবুর রহমান হামিদী, জমিয়ত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা জয়নাল আবেদীন, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল প্রমূখ।

এমডব্লিউ/