শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

কিশোরগঞ্জে বৃদ্ধ কাছুম আলী হত্যা: দুই নারীর যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক কাছুম আলী হত্যা মামলার রায়ে দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম রোববার (১ নভেম্বর) সকালে আসামিদের উপস্থিতিতে আদালতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের মুকুল মিয়ার স্ত্রী রেখা আক্তার ও একই গ্রামের মৃত আবেদ আলীর স্ত্রী হামিদা বেগম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২৪ মার্চ পুকুরে ময়লা কাপড় ধোয়াকে কেন্দ্র করে আসামি রেখা, তার মেয়ে বৃষ্টি ও হামিদা বেগমের সাথে একই এলাকার রায়হান আহমেদ রাজুর স্ত্রী কমলা মোছা. কমলা বেগমের ঝগড়া হয়। এ সময় ঝগড়া থামাতে গেলে আসামিরা কমলার বাবা বৃদ্ধ কাছুম আলীকে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় ওই দিন কমলা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১৭ অক্টোবর রেখা আক্তার ও হমিদা বেগমের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ ছাড়া মামলার অপর আসামি বৃষ্টির বয়স কম হওয়ায় কিশোর আদালতে তার বিচার চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ