মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক

তুরস্ক প্রজাতন্ত্রের ৯৭তম বার্ষিকীতে পাকিস্তানের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক প্রজাতন্ত্রের ৯৭ তম বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। পাক-প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খান এ উপলক্ষে তুর্কি জনগণকে শুভকামনা জানিয়ে পৃথক পৃথক বাণী দিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেয়া রাষ্ট্রপতির বাণীতে আরিফ আলভি বলেন, পাক-তুর্কি ভ্রাতৃত্ব সম্পর্ক শত শত বছর অটুট থাকবে।

তিনি গুরুত্বারোপ করে বলেন, দুই দেশই ধর্ম, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যে একে অপরের অংশীদার। দুই দেশের ইতিহাস জুড়েই একে অপরের সঙ্গে একাত্ম ছিল।

অপরদিকে তুর্কি জনগণ এবং নেতাদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তাঁর পূর্বপুরুষগণ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তুর্কিদের গৌরবময় সংগ্রামের সমর্থন করেছিলেন। একইসঙ্গে ভবিষ্যতে 'পাক-তুর্কি ভ্রাতৃত্ব দীর্ঘকাল অবশিষ্ট থাকুক' ইমরান খান এটাও কামনা করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, স্পিকার আসাদ কায়সার এবং আরো একাধিক নেতা তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়্যিপ এরদোয়ানকে টেলিগ্রাম করে শুভেচ্ছাবার্তা প্রেরণ করেন।

১৯২৩ সালে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরের ২৯ অক্টোবর তুরস্ক 'প্রজাতন্ত্র' দিবস পালন করে এবং এ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়। সূত্র: আনাদুলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ