শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

হাজারীবাগে ইত্তেহাদের প্রতিবাদ ও বিক্ষোভ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের ধৃষ্টতা, রাহমাতুল্লিল আলামিনের অবমাননার প্রতিবাদে ইত্তেহাদুল ওলামা পশ্চিম হাজারীবাগ ঢাকার আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ঝাউচর কেন্দ্রীয় মসজিদের সামনে মানুষের বাঁধ ভাঙ্গা জোয়ার নামে।

শুক্রবার (৩০ অক্টোবর) মাদরাসাতুল বালাগ ঢাকার প্রিন্সিপাল মুফতি আহসান শরীফের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন শাইখ সাঈদ আল মিসবাহ।

বক্তব্য রাখেন মুফতি ওসমান গনি আনসারী, মাওলানা আবুল হোসেন জিহাদী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা আব্দুর রহমান, মুফতি তানভীর আহমেদ সিদ্দিকী, মুফতি মফিজুর রহমান, মাওলানা ফরিদ আহমদ হেলালি, মাওলানা মাহফুজুর রহমান, মুফতি হাবিবুর রহমান, মুফতি মুঈন উদ্দিন যশোরীসহ ইত্তেহাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মাওলানা ফিরোজ আহমেদ নবীজিকে অবমাননার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আহ্বান জানান।

শাইখ সাঈদ আল মিসবাহ বলেন, ফ্রান্সকে সরাসরি শাস্তি দেয়ার ক্ষমতা বা শক্তি হয়তো আমাদের নেই। কিন্তু আমরা তাদের পন্য বর্জন করতে পারি। তাদের চিরতরে উৎখাত করতে পারি। তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেওয়ার জোরদার আবেদনও করেন তিনি। হাজার হাজার তৌহিদী জনতা প্রাণের দাবি হিসেবে তার সঙ্গে একমত পোষণ করে পুরো এলাকাজুড়ে প্রতিবাদ মিছিল করে সভা শেষ হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ