মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট

থমথমে জম্মু-কাশ্মীর: নিহত ৩ বিজেপি কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত শাসিত জম্মু-কাশ্মীরে হামলায় ৩ বিজেপি কর্মী নিহত হয়েছেন। কুলগামে শহরের ওয়াই কে পোরা এলাকায় গাড়িতে চড়ে যাবার পথে হামলার শিকার হন তারা।

কাশ্মীরের পুলিশ বলছে, গতকাল বৃহস্পতিবার অস্ত্রধারীদের গুলিতে গুরুতর আহত হন তিনজন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তিনজনকেই স্থানীয় হাসপাতালে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত তিন বিজেপি কর্মীর নাম ফিদা হুসেন ইয়াট্টু, উমের রশিদ বেগ এবং মহম্মদ রমজান। তিন জনই কুলগাম জেলার ওয়াই কে পোরার বাসিন্দা।

হামলায় জড়িতদের এখনো আটক করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীরের প্রশাসন। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে ধরপাকড় চালানোয় থমথমে পরিস্থিতি বিরাজ করছে জম্মু-কাশ্মীরে।

বিজেপি কর্মী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স-এর নেতা ওমর আব্দুল্লাহও নিন্দা জানিয়েছেন। সঙ্কটে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

মোদি সরকার গেল বছরের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিল করার পর থেকেই অশান্ত এই অঞ্চলটি। এর প্রতিবাদ জানালে অমানবিক দমন-পীড়ন চালানো হয় কাশ্মীরিদের ওপর। গুমের শিকার হন অনেক তরুণ। এ ঘটনায় নিন্দা জানিয়ে আসছে অ্যামনেস্টিসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ