বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের হৃদয় রাজ্যের বাদশাহ। প্রিয় নবির সা. জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেন না মুসলিম জাতি। কুরবান করে দিতে পারেন নিজের বাবা-মায়ের জীবন। সব কিছুর বিনিময়ে হলেও বিশ্বনবির সা. সম্মান রক্ষায় প্রস্তুত বিশ্ব মুসলিম।
সম্প্রতি ফ্রান্সের একটি স্কুলে অবমাননা করা হয় বিশ্বনবি সা. কে। এরপর হত্যা করা হয় অবমাননাকারী বেয়াদব শিক্ষককে। এ ঘটনায় ফ্রান্সজুড়ে বিরাজ করছে চরম অস্থিরতা। ফ্রান্সের সরকার ইমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয়ভাবে এ অবমাননা বৈধতা দেয়ার চেষ্টা করছে। ফ্রান্সের সাপ্তাহিক পত্রিকা শার্লি এবদো এঁকেছে প্রিয় নবির সা. ব্যঙ্গকার্টুন। এসব নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে বিশ্ব মুসলিমের হৃদয়ে। বিক্ষোভ সমাবেশ হচ্ছে বিশ্বজুড়ে। পিছিয়ে নেই বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। বিশ্বনবির অবমাননায় উত্তাল সারাদেশ। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হওয়া বিক্ষোভ মিছিল নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।
সারাদেশে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ নিয়ে এটি সাজিয়েছেন-মোস্তফা ওয়াদুদ।
মহানবি সা. কে নিয়ে ফ্রান্সের ধৃষ্টতা; উত্তাল কিশোরগঞ্জ
মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধি
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবতার মুক্তির দূত বিশ্বনবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহ. প্রতিষ্ঠিত কিশোরগঞ্জ ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে সর্বস্তরের তাওহিদী জনতা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
আজ ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১০ টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবতার মুক্তির দূত, শান্তির প্রতিক, মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ঘৃণ্য কাজ করা হয়েছে তা বিশ্ব মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বেঈমানরা বেঁচে থাকার জন্য যুদ্ধ করে আর আমরা মুসলিম সম্প্রদায় ইসলাম ও নবীর ইজ্জতের হেফাজত রক্ষার জন্য জিহাদ করে জীবন দিতে সর্বদা প্রস্তুত থাকি।
[caption id="" align="aligncenter" width="450"]
কিশোরগঞ্জ ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল[/caption]
বক্তারা দেশের সরকার প্রধানের উদ্দেশে বà¦