মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক

‘ধর্মযুদ্ধ’ বাধাতে চায় পশ্চিমারা: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সসহ ইসলামকে আক্রমণ করা পশ্চিমা দেশগুলো ফের ধর্মযুদ্ধ শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

বুধবার (২৮ অক্টোবর) তুর্কি পার্লামেন্টে এক ভাষণে এরদোগান বলেন, দুর্ভাগ্যবশত আমরা এমন এক প্রতিকূল সময় অতিক্রম করছি যখন ইসলাম, মুসলিম ও বিশ্বনবীকে অবমাননা করা হচ্ছে। এটি ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইউরোপীয় নেতাদের মধ্যে এমন প্রবণতা দেখা যাচ্ছে। এমনকি ইউরোপীয় দেশগুলো ইসলামের প্রতি এই বিদ্বেষ গোপন করারও কোনও প্রয়োজন বোধ করে না।

তিনি বলেন, বাক স্বাধীনতার নামে যারা আমাদের নবীকে ব্যঙ্গ করার দুঃসাহস করে এমন কলঙ্কিত লোকদের সম্পর্কে আমার কিছু বলার প্রয়োজন নেই। তবে নবীকে যারা আক্রমণ করে কথা বলে তাদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের জন্য সম্মানের বিষয়।

তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমরা (মুসলমানরা) এমন এক জাতি যারা কেবল আমাদের নিজের ধর্মকেই নয়, বরং অন্যান্য ধর্মের মূল্যবোধকেও সম্মান করি। আমাদের এই মূল্যবোধকেই এখন লক্ষ্য করা হচ্ছে। তারা যাই করুক না কেন আমরা আমাদের ন্যায়সঙ্গত অবস্থান ত্যাগ করবো না’।

উল্লেখ্য, মহানবি সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। মহানবি সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন ম্যাক্রোঁ। তার এ ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা পরামর্শ দেন এরদোগান। সেই সঙ্গে মুসলিম দেশগুলোতে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ