সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

এবার ফ্রান্সের পণ্য বয়কটের ডাক ডা. জাকির নায়েকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের পর এবার ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ডা. জাকির নায়েক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে ফ্রান্সের সকল সেবা ও পণ্য বয়কট করতে সারা বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে ডা. জাকির নায়েক বলেন, ‘মহানবি হজরত মুহাম্মদ সা. কে অবমাননার কারণে আমাদের সকলের উচিৎ ফ্রান্সের পণ্য ও সেবা বর্জন করা।’

এ সময় তিনি তার পোস্টে ফ্রান্সের বিভিন্ন পণ্য ও সেবাদানকারী কোম্পানির লোগো এবং তালিকা প্রকাশ করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মুসলমানদের কটাক্ষ করে নেতিবাচক মন্তব্য আর পদক্ষেপে রীতিমতো সরগরম মুসলিম বিশ্ব। এর আগে ম্যাক্রোঁর ইসলাম এবং মুসলমানবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ফরাসি পণ্য বয়কটের জন্য তুরস্কের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। প্রথমবার পণ্য বয়কটের ডাক আসে কুয়েতের বিভিন্ন মার্কেট থেকে। কাতারের ব্যবসায়ীরা ফরাসি পণ্য দোকান থেকে বের করে ফেলে দিচ্ছেন, আবার কেউ কেউ সরিয়ে নিচ্ছেন। আবার অনেকেই নতুন অর্ডার বাতিল করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও মুসলমানদের আক্রমণ করায় ম্যাক্রোঁর নিন্দা জানিয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ