মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক

দুদিনের সফরে ময়মনসিংহ আসছেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমীন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের চরখরিচার বৈদ্যুতিক গম্বুজবিশিষ্ট মদিনা মসজিদে জুমা নামাজের ইমামতি, বুখারি শরিফের পাঠদান এবং আলেমদের সঙ্গে মতবিনিময়সহ একাধিক কর্মসূচি নিয়ে মাতৃভূমি ময়মনসিংহ যাচ্ছেন মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি, আল হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম । তিনি গুলশান সেন্ট্রাল জামে মসজিদ (আজাদ মসজিদ) এরও খতিব।

আগামী শুক্রবার (৩০ অক্টোবর) বাদ ফজর ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওয়ানা করবেন তিনি। দুদিন নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন বলে জানা গেছে। মাওলানা নূর আহমদ কাসেম আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান আগামী শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় জামিয়াতুস সুন্নাহ মাজাহিরুল উলুম মাদরাসা শিকারীকান্দায় বিরতি নিবেন। এরপর জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাহমুদিয়া চরখরিচার বৈদ্যুতিক গম্বুজবিশিষ্ট মদিনা মসজিদে জুমার ইমামতি করবেন। নামাজের পর মাদরাসায় বুখারি শরিফের সবক পড়াবেন আল্লামা মাহমুদুল হাসান।

আরও জানা গেছে, পরদিন শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় ময়মনসিংহের ঐতিহ্যবাহী মাদরাসা জামিয়া ইসলামিয়ায় আলেমদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। বাদ জোহর জামিয়া কাসেমিয়া মোমেনশাহীর চারতলা ভবন উদ্বোধন করবেন।
বিকালে হাদিসের সবক পড়ানো এবং জামিয়া ইসলামিয়া মাদরাসার নির্বাহী কমিটির বৈঠকে অংশ গ্রহণের কথা রয়েছে তাঁর। অবশ্য তিনি মাদরাসাটির নির্বাহী কমিটির সভাপতিও।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ