বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

কিশোরগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাজিপাড়া গ্রামে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারীসহ একই পরিবারের ১০জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

গতকাল শনিবার দুপুরে রান্নার সময় গ্যাসের পাইপের লিকেজ থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আবদুস সালামের স্ত্রী শিফা বেগম, তিন ছেলে কামাল, আনোয়ার ও জামাল, মেয়ে তাসলিমা, জুয়েনা, তাসলিমার দুই শিশুকন্যা উম্মে হানি (৩) উম্মে হাবিবা (৩ মাস) ও এবং আবদুস সালামের বড় ছেলে আবদুল আলীর মেয়ে পারভিন (১৫) ও তহুরা (১০)।

শিফা বেগম, জামাল মিয়া ও উম্মেহানির অবস্থা আশঙ্কাজনক। সবার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

কাটখাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি শামসুল হক রানা জানান, হাজিপুর গ্রামের আবদুস সালামের ঘরে রান্না করার সিলিন্ডারের পাইপে ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে আগেই গ্যাস পুরো ঘরে ছড়িয়ে ছিল। সালামের স্ত্রী সিপাইনেছা রান্না করতে গিয়ে চুলা জ্বালাতে পারছিলেন না। এ সময় তারা বাইরে থেকে আগুন নিয়ে চুলা জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় তারা দগ্ধ হয়েছেন। পরে এলাকাবাসীরা আগুন নেভানোসহ দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশের কাটখাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মুহা. মাসুদ মিয়া জানান, এ অসাবধানতার কারণেই এই ঘটনা ঘটেছে।

বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল জরুরি বিভাগের চিকিৎসক ডা.আবু বকর সিদ্দিক জানান, পুড়ে যাওয়া দুই শিশুসহ সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।

-এএ