সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আকাবিরে দেওবন্দ ও আল্লামা শাহ আহমদ শফী রহ. স্মরণে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আকাবিরে দেওবন্দ ও শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল জুমাবার দুপুর ৩টা থেকে এশা পর্যন্ত আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার দোয়া মাহফিলে ধারাবাহিকভাবে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আলোচনা করেন। বাদ জুমা থেকে আসর পর্যন্ত দেশের শীর্ষ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও হাফেজগণ তিলাওয়াত করেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন মুসলিম বিশ্বের আধ্যাত্মিক ও ধর্মীয় অভিভাবক। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। ইসলাম ও মুসলিম উম্মাহর জন্য তিনি যে খেদমত করে গেছেন চিরদিন স্মরনীয় হয়ে থাকবে। তিনি পুরো জীবন কোরআন-হাদিসের খেদমত করেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি শায়েখ ক্বারী আবুল হোসাইনের সভাপতিত্বে ও আল্লামা ইসহাক মাদানী রহ. এর সুযোগ্য সাহেবজাদা আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব, বিশ্বনন্দিত ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী এ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

বাদ আসর থেকে মাগরিব আলোচনা পেশ করেন জাতীয় মসজিদ বায়তুল মোকারর এর সম্মানিত সিনিয়র ইমাম ও ভারপ্রাপ্ত খতিব মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী, মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দা:বা: এর সুযোগ্য জামাতা, বনানী কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মাসুম আহমদ, ইসলামবাগ জামিয়ার মুহতামিম মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, জামিয়া রহমানিয়া মোহাম্মদপুরের মুহাদ্দিস মাওলানা সাঈদ রহমানী, ইসলামিক ফাউন্ডেশন (দ্বীনি দাওয়াত) ডাইরেক্টর আনিসুর রহমান সরকার, কামরাঙ্গীরচর কালচারালের আলহাজ্ব সেলিম আহমদ।

বাদ মাগরিব থেকে জামিয়া আরাবিয়া নতুনবাগের মুহতামিম মাওলানা মহিউদ্দীন ইকরাম, দারুল উলুম ঢাকার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম, হাইয়াতুল ক্বিরাত আদদুয়ালিয়াহর আমিনুল আম ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, মুফতী ফজলুল হক আমিনী রহ. এর সুযোগ্য জামাতা মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মরহুম চরমোনাই পীর রহ. এর সুযোগ্য সাহেবজাদা ও কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বà¦