মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

নাইজেরিয়ায় বিক্ষোভে গুলি, আগুন, লুট, ৫৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার লাগোসের অবস্থা ভয়াবহ। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। শুরু লুটপাট। কারাগারে আগুন।

লাগোসে বিশৃঙ্খলা চলছে। বিভিন্ন জায়গা থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। একটি কারাগারে আগুন লেগেছে। শহরের বিভিন্ন এলাকায় লুটপাট শুরু হয়েছে। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে মোট ৫৬ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। তার মধ্যে মঙ্গলবার নিহত হয়েছেন ৩৮ জন।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, এই বিশৃঙ্খলাকারীরা আলাদা। বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশি বাড়াবাড়ির প্রতিবাদেই বিক্ষোভ চলছে। গত এক সপ্তাহ ধরে বিক্ষোভক্রমশ তীব্র হয়েছে। কিন্তু এই বিক্ষোভ চলার সময়ই লুটপাট হচ্ছে শপিং মল, এটিএম, এমনকী বাড়িতেও। ডিডাব্লিউর প্রতিনিধি প্যাসকার বলেছেন, যাঁরা গোলমাল করছেন, তাঁরা সরকারের মদতপুষ্ট। এটা বিক্ষোভকে বানচাল করে দেয়ার সরকারি ছক।

১৯৯৯ সালে সামরিক শাসনের অবসানের পর নাইজেরিয়াতে এত বড় বিক্ষোভ আর হয়নি। প্রেসিডেন্ট বুহারি বলেছেন, অবিলম্বে বিক্ষোভ বন্ধ করতে হবে এবং বিক্ষোভকারীদের সরকারের সঙ্গে আলোচনায় বসতে হবে। তিনি বিক্ষোভকারীদের নিয়ে প্রচুর কথা বললেও নিরাপত্তা বাহিনী কেন শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালাল তার কোনো ব্যাখ্যা দেননি। বিক্ষোভ থামাতে ৪৮ ঘণ্টার কার্ফিউ চালু হয়েছে।

হিউমান রাইটস ওয়াচ অসমর্থিত খবর উদ্ধৃত করে জানিয়েছে, মঙ্গলবার সেনাই গুলি চালিয়েছিল। নির্বিচারে গুলি চালানো হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি এর তীব্র নিন্দা করেছে। ডয়েচে বেল

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ