মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

পদত্যাগের এক বছরের মাথায় ফের লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদত্যাগের এক বছরের মাথায় আবারও লেবাননের প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন সাদ হারিরি।

আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট এই মনোনয়নের কথা জানিয়েছেন। সুন্নি মুসলিম রাজনীতিক হারিরির জন্য এটি হবে চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

১৯৭৫ থেকে ১৯৯০ সালের গৃহযুদ্ধের পর সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পতিত লেবানন। এই সংকট সমাধানে হারিরিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। গত জনগণের বিক্ষোভের মুখে ২৯ অক্টোবর পদত্যাগ করেছিলেন হারিরি। প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর হারিরি দ্রুত সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। যে সরকার দেশের সংস্কার ও অর্থনীতির ধসে পড়া ঠেকাবে।

হারিরির প্রধানমন্ত্রী হওয়া বিক্ষোভকারীদের জন্য পরাজয় হতে পারে। পরিবর্তনের দাবিতে বিক্ষোভে নামা মানুষেরা হারিরিকে রাজনৈতিক শ্রেণির প্রতীক হিসেবে বিবেচনা এবং সংকটের জন্য দায়ী করে আসছে।

নতুন সরকার গঠনে সমঝোতার জন্য কয়েক সপ্তাহের রাজনৈতিক উত্থান-পতনের পর বৃহস্পতিবার হারিরিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। হারিরিকে সমর্থন জানিয়েছে ফিউচার লেজিসলেটর, শিয়া আমাল পার্টি, ড্রুজ রাজনীতিক ওয়ালিড জুমব্লাটের দল। প্রভাবশালী শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, প্রধানমন্ত্রী পদের জন্য তারা কাউকে মনোনয়ন দিচ্ছে না। তবে এই প্রক্রিয়াকে সহযোগিতা করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ