মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮


আজ থেকে ২৫ টাকা দরে আলু বিক্রি করবে টিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আজ বুধবার ট্রাকের মাধ্যমে আলু বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহা. আব্দুল লতিফ বকসীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নির্দেশে বুধবার (২১ অক্টোবর) থেকে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে টিসিবি আলু বিক্রি শুরু করবে।

জনপ্রতি ২ কেজি করে ২৫ টাকা দরে আলু বিক্রি করা হবে। একই সঙ্গে পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, মসুর ডাল নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ