মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

এবার আমিরাতবাসী ভিসা ছাড়া ভ্রমণ করবেন ইসরায়েলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখন থেকে আমিরাতের নাগরিকরা ভিসা ছাড়াই ইহুদি রাষ্ট্রটিতে ভ্রমণ করতে পারবেন। প্রথম আরব দেশ হিসেবে ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত।

মঙ্গলবার প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের সরকারি প্রতিনিধি দলের ইসরাইল সফরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা দেন। এ দিন সকালে আমিরাতের রাজধানী আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইসরাইলের উদ্দেশে যাত্রা করে আমিরাতি প্রতিনিধি দল। ফ্লাইটটি ইসরাইলের বেন-গুরিওন বিমানবন্দরে অবতরণ করলে সেখানে মাস্ক পরা অবস্থায় নেতানিয়াহু তাদের স্বাগত জানান।

এ সময় তিনি বলেন, আরব আমিরাতের কর্মকর্তাদের এ সফর শান্তির জন্য একটি স্বর্ণোজ্জ্বল দিন। নেতানিয়াহু আরও বলেন, আমরা আজ ইতিহাস রচনা করছি যে পথ ধরে বহু প্রজন্ম এগিয়ে যাবে।

চলতি বছরের ১৩ আগস্ট ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় আমিরাত। দুই দেশের মধ্যে টেলিফোন সংযোগ ও নিয়মিত বিমান চলাচল চালুর ঘোষণা দেয়া হয়। ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

সূত্র: টাইমস অব ইসরাইল

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ