মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

এবার দেশব্যাপী বিক্ষোভের ডাক সমমনা ইসলামী দলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবার বিক্ষোভের ডাক সমমনা ইসলামী দলের। ৪ দফা দাবিতে আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ যোহর বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেটে সমাবেশ-মিছিল ও পরদিন শুক্রবার (২৩ অক্টোবর) দেশব্যাপী প্রতিবাদী কর্মসূচী পালনের সিদ্ধান্ত হয়েছে। ৪ দফা দাবিগুলো হলো-
১. নিরাপত্তা বাহিনীর হেফাজতে সাধারণ নাগরিকের হত্যাকান্ড বন্ধ।
২. দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ।
৩. সীমান্তহত্যা বন্ধ ও
৪. ধর্ষণ ও ব্যভিচার রোধে সমমনা দলসমূহের ঘোষিত ৬ দফা বাস্তবায়ন ।

এছাড়াও আজকের বৈঠকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন ফরায়েজী আন্দোলনকে সমমনা ইসলামী দলসমূহের সাথে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

সমমনা ইসলামী দলের বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কার্যালয়ে জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসূফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল হাসান, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, ইসলামী ঐক্য আন্দোলনের অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, অফিস সম্পাদক জনাব কামরুল ইসলাম প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ